নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের রামনগর ১নম্বর রোডে পুর নিগমের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে একটি ওপেন জিম সেন্টার৷ মঙ্গলবার ভূমিপূজার মধ্য দিয়ে এই জিম সেন্টারের শিলান্যাস করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় জিম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে পূর প্রশাসন৷ মঙ্গলবার পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের রোডে ভূমিপুজোর মধ্য দিয়ে ওপেন জিম সেন্টারের শিলান্যাস করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ জিম সেন্টারের আনুষ্ঠানিক শিলার-নেশ করে পুরো নিগমের মেয়র দীপক মজুমদার বলেন পুরো নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ওপেন জিম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসব জিম সেন্টারে যুবক-যুবতীরা বিনা পয়সায় জিম করার সুযোগ পাবেন৷ শুধু পুর নিগম এলাকাতে নিয়ে নয় রাজ্যের বিভিন্ন শহর এলাকাতেও এ ধরনের জিম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ জিম করে তোলার উদ্দেশ্যরূপ ব্যাখ্যা করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন যুবসমাজকে নেশা মুক্ত রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন যেসব যুবক-যুবতী জিম শিল্প-সংসৃকতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত তারা নেশার দিকে আচ্ছন্ন হয় না৷ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রামনগর এক নম্বর ওয়ার্ডে আগামীকাল থেকেই জিম সেন্টারের নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান মেয়র৷ পুরো নিগম এলাকার প্রতিটি ওয়ার্ড এলাকাতে এধরনের জিম সেন্টার গড়ে তোলা হবে৷ তিনি আরো বলেন পুরো এলাকার বিভিন্ন পুকুর সংস্কার সহ পাঠ গুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এলাকায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ রামনগর ১ নম্বর রোডে কুড়ি লক্ষ টাকা বে এই জিম সেন্টারটি গড়ে তোলা হচ্ছে৷মেয়র ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মনিকা দাস দেব কপর্োরেটর তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

পুর নিগমের উদ্যোগে রামনগরে গড়ে তোলা হচ্ছে ওপেন জিম সেন্টার
Tags:
Releated Posts
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…
(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…


















