News Flash

Image

করিমগঞ্জের প্যাটেলনগর সিং ইটভাটায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫টি শ্রমিকঘর

করিমগঞ্জ (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলা সদর শহরের উপকণ্ঠ প্যাটেলনগরে অবস্থিত সিং ইটভাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বৃহত্তর এলাকা। আজ সোমবার ইটভাটায় অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি ভাটাশ্রমিকদের কাঁচাঘর।

ঘটানটি ঘটেছে আজ সোমবার সকাল এগারোটা নাগাদ। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা ইটভাটায়। আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় শ্রমিকদের ঘর। ঘটনার খবর পেয়ে ইঞ্জিন নিয়ে ছুটে যায় করিমগঞ্জের অগ্নিনির্বাপক বাহিনী। তিনটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ঝাঁপিয়ে পড়লে কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের উৎস নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

অগ্নিকাণ্ডে শ্রমিকদের থাকার গৃহ পুড়ে যাওয়ার পাশাপাশি ছাই হয়ে গেছে তাঁদের খাদ্যসামগ্রী এবং কাপড়, আসবাবপত্র।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top