News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে সিপাহীজলাকে বড় রানে হারালো বিশালগড় স্কুল
Image

অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে সিপাহীজলাকে বড় রানে হারালো বিশালগড় স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। বিশালগড়ে ক্রিকেট। অনূর্ধ্ব ১৩ লীগ পর্যায়ের খেলা। বিশালগড় দ্বাদশ শ্রেণি স্কুল ১৬৪ রানের বিশাল ব্যবধানে সিপাহীজলা প্লে সেন্টারকে পরাজিত করেছে। বিশালগড় স্কুলের দ্বীপ দেবনাথ, অনিকেত লস্করদের বোলিং দাপটে সিপাহীজলার ছেলেরা ব্যাট হাতে উইকেটে দাঁড়াতেই পারেনি। বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে ম্যাচ। সকাল ৯টায় খেলা শুরুতে টস জিতে বিশালগড় স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিদ্ধার্থ দেবনাথের ৭৯ রান, অনিকেত লস্করের ২৯ রান এবং সমরজিৎ চৌধুরীর ২৩ রান উল্লেখযোগ্য। সিপাহীজলার শ্রাবন্ত চৌধুরী দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সিপাহীজলা প্লে সেন্টার ৩০ ওভার ৫ বল খেলে ৩৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সিপাহীজলার ছেলেরা উইকেটে টিকে থাকার হিম্মত দেখালেও ব্যাটে রানের খোঁজ যথাযথ পায়নি। অনিকেত আট রানে চার উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, দীপ দেবনাথ চার রানে চারটি উইকেট পেয়েছিল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top