News Flash

  • Home
  • খেলা
  • সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন তুলাকোনা স্কুলে
Image

সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন তুলাকোনা স্কুলে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। উদ্বোধন হলো আরেকটি সিন্থেটিক ফুটবল মাঠের। আগরতলা, জিরানীয়া এবং বিলোনিয়ার পর। মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের তুলাকনা স্কুল মাঠে সোমবার ফলক উন্মোচন করে সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী  সুশান্ত চৌধুরি, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা প্রমুখ। ফলক উন্মোচনের পর ফুটবলে লাথি মেরে উদ্বোধন করেন ওই মাঠটি। উদ্বোধনের পরই ৫০ টি ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে শিক্ষা মন্ত্রী বলেন,”নেশামুক্ত সমাজ গড়তে বড় ভূমিকা নেবে খেলাধূলা। তাই বর্তমান সরকার খেলাধূলার উপর অত্যাধিক গুরুত্ব দিচ্ছে। বিশ্বাস করি এখানে সিন্থেটিক মাঠ হওয়ায় এ মহকুমার ফুটবলাররা উপকৃত হবে। আগামীদিনে এখান থেকেও বহু ফুটবলার রাজ্য এবং জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করতে পারবেই”।‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top