News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে সিনিয়র টি-২০ শুরু বিন্দাস ও অমর সংঘ জয়ী
Image

সাব্রুমে সিনিয়র টি-২০ শুরু বিন্দাস ও অমর সংঘ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। উদ্বোধনী দিনেই দুর্দান্ত জয় বিন্দাস বয়েজ ও অমর সংঘের। সাব্রুমে শুরু হয়েছে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন। চার দলীয় লিগ আসরের উদ্বোধনী দিনে আজ, সোমবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাব্রুম স্কুল মাঠে সকালের ম্যাচে বিন্দাস বয়েজ আট উইকেটের ব্যবধানে প্রগতি সংঘকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে প্রগতি সংঘ সীমিত কুড়ি ওভারে নয় উইকেটে ১৪৫ রান সংগ্রহ করলে, বিন্দাস বয়েজ ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রাজেশ সরকার ৩৪ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, মতি ত্রিপুরা ২৬ রানে তিনটি ও সৌরভ চক্রবর্তী ২২ রানে দুটি উইকেট পেয়েছিল। প্রগতি সংঘের রঞ্জিত দেবনাথ ৫৮ রান পেলেও কার্যত তা কাজে আসেনি।

দিনের অপার খেলায় অমর সংঘ ১৭ রানের ব্যবধানে ইউনিটি ক্লাবকে পরাজিত করেছে। টস জিতে অমর সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে নয় উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে দলের পক্ষে রঞ্জিত ত্রিপুরা সর্বাধিক ৪৫ রান পায়। জবাবে ইউনিটি ক্লাব আট উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। রাজেশ ত্রিপুরা ৫৪ রান সংগ্রহ করলেও তা কাজে আসেনি। অমর সংঘের ইমন ত্রিপুরা ২০ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top