নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নং ওয়ার্ডে উদ্বোধন হলো ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট৷ এই ট্রিটমেন্ট প্লান্টে পচনশীল বিভিন্ন সামগ্রী বর্জ্য পদার্থ ব্যবহার করে জৈব সার তৈরি করা হবে৷ সোমবার ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৪নং ওয়ার্ডের এক অত্যাধুনিক ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন হলো৷ পুর পরিষদের ভেতর বিভিন্ন মানুষের যেসব পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ পুর পরিষদের কর্মীরা সংগ্রহ করে নিয়ে যায় তার মধ্যে পচনশীল বর্জ্য পদার্থ দিয়ে এই জৈব সার প্রস্তুতির কারখানা নির্মাণ করা হলো৷ এ অনুষ্ঠানে উদ্ভূত হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর এবং শাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপেশ পাল৷ এক কোটি ৪৯ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি নির্মিত হয়েছে৷ ৬০ লক্ষ টাকার একটি মেশিন ইতি মধ্যে বসানো হয়েছে এমন আরও মেশিন বসবে৷ এই অনুষ্ঠানে পুরো পরিষদের সব সাফাই কর্মীরা এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন৷

ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের উদ্বোধন হল
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















