News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের উদ্বোধন হল
Image

ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের উদ্বোধন হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নং ওয়ার্ডে উদ্বোধন হলো ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট৷ এই ট্রিটমেন্ট প্লান্টে পচনশীল বিভিন্ন সামগ্রী বর্জ্য পদার্থ ব্যবহার করে জৈব সার তৈরি করা হবে৷  সোমবার ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৪নং ওয়ার্ডের এক অত্যাধুনিক ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন হলো৷ পুর পরিষদের ভেতর বিভিন্ন মানুষের যেসব পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ পুর পরিষদের কর্মীরা সংগ্রহ করে নিয়ে যায় তার মধ্যে পচনশীল বর্জ্য পদার্থ দিয়ে এই জৈব সার প্রস্তুতির কারখানা নির্মাণ করা হলো৷ এ অনুষ্ঠানে উদ্ভূত হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে  সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর এবং শাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপেশ পাল৷ এক কোটি ৪৯ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি নির্মিত হয়েছে৷ ৬০ লক্ষ টাকার একটি মেশিন ইতি মধ্যে বসানো হয়েছে এমন আরও  মেশিন বসবে৷ এই অনুষ্ঠানে পুরো পরিষদের সব সাফাই কর্মীরা এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top