News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলান্যাস হল তেলিয়ামুড়া মহকুমা আদালতের
Image

শিলান্যাস হল তেলিয়ামুড়া মহকুমা আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  তেলিয়ামুড়া মহকুমা আদালতের শিলান্যাস হলো সোমবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতির উপস্থিতিতে এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে  শিলান্যাস এবং ভুমিপুজন হল তেলিয়ামুড়া মহকুমা আদালতের নতুন বাড়ির৷ সোমবার বিকাল ৩ টায় এই ভুমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের মূখ্য বিচারপতি  টি আমরনাথ গওর, উচ্চ আদালতের বিচার পতি অরিন্দম লোদ, ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায়, খোয়াই দায়রা আদালতের বিচারপতি সহ  অন্যান্যরা৷ পরে বিধায়িকা কল্যানী রায় আলোচনা করতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘবছরের দাবী আজ পূর্ণ হল৷ এখন আর তেলিয়ামুড়া মহকুমা বাসিকে বিচারের জন্য অর্থখরচ করে খোয়াই যাতায়াত করতে হবে না৷ ছোট খাট ঝামেলা বিচারের জন্য খোয়াই যাতায়াতের সমস্যা এবং ঝামেলার অবসান হয়ে যাবে তেলিয়ামুড়াতেই৷  আগামী কয়েক দিনের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমা আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে৷ তিনি এও জানান এখন যেখানে পাবলিক লাইব্রেরি এবং স্পোর্টস অফিস রয়েছে সেখানেই আপাতত মহকুমা আদালতের কাজকর্ম চলবে৷ তিনি আরও জানান বর্তমান ডি সি অফিস যে জায়গায় রয়েছে সেখানেই তৈরী করা হবে মহকুমা আদালতের নতুন পাকা দালান বাড়ি৷ এই শিলান্যাস এবং ভুমিপূজনের পরেই এর নির্মান কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যানী রায়৷ জানা যায় ২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ণে তেলিয়ামুড়া মহাকুমাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হল৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top