News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির শাকরপুরে বহুতলে অগ্নিকাণ্ডে, দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিভল আগুন
Image

দিল্লির শাকরপুরে বহুতলে অগ্নিকাণ্ডে, দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিভল আগুন

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির শাকারপুরের একটি বহুতলে। সোমবার ডিজিএইচসি বহুতলের পাঁচতলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। বহুতলটিতে কেউ আটকে রয়েছেন কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সরকারি বিল্ডিং হওয়ায় বেশ কিছু নথি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, লিফ্ট কন্ট্রোল ও জেনারেটর রুম থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, রবিবারই দিল্লির মুণ্ডেকা এলাকার একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলটিতেই ২০২২ সালে আগুন লেগে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

Releated Posts

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top