News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেজিতে অগ্নিসংযোগ করে ভোগালি বিহু উপলক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের
Image

মেজিতে অগ্নিসংযোগ করে ভোগালি বিহু উপলক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : ভোগালি বিহুর দিন পরম্পরাগত মেজিতে অগ্নিসংযোগ করে অসম তথা উত্তর-পূর্বাঞ্চল সহ গোটা দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল।

আজ রবিবার গুয়াহাটিতে নিজের বাড়িতে প্রাতঃকালে ভোগালি বিহুর মেজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিদেবতাকে স্মরণ করে দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ। এর পর সাংবাদিক, সতীৰ্থ এবং আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে একসঙ্গে ভোগালির সামূহিক জলপান করেন তিনি।

ভারতবর্ষের সর্বস্তরের কৃষকদের এই শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন, মাঘ বিহুর এই উৎসব সরাসরি কৃষকদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, প্ৰকৃতি এবং মাটির সম্পৰ্ক আমাদের নবপ্ৰজন্মকে বাঁচিয়ে রাখতে হবে। এদিন সকালে মেজি জ্বালিয়ে আবেগিক সৰ্বানন্দ বলেন, বাল্যকালে আমরা মাঠে ভেলাঘর তৈরি করে কয়েকরাত কাটিয়েছি। নিকটবর্তী মানুষজনের ঘর থেকে কাউকে কিছু না জানিয়ে চুরি করে আলু কচু ইত্যাদি এনে রান্না করে খেতাম।

গঙ্গা বিলাস প্রসঙ্গে মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, ‘গঙ্গা বিলাস আমাদের কাছে সুবৰ্ণ সুযোগ। গঙ্গা এবং ব্ৰহ্মপুত্ৰের সংযোগ সম্ভব হয়েছে কেবলমাত্র প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর জন্য। তাই তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতে ২০১৪ সাল পর্যন্ত কেবল পাঁচটি জলপথ ছিল। এখন এর সংখ্যা ১০৮টায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এই ব্যবস্থায় নদী তীরবর্তী জনসাধারণ উপকৃত হবেন। জলপথে যাতায়াত করলে খরচও কমে। সঙ্গে এই যাত্ৰা প্ৰদূষণমুক্ত হয় এবং দুৰ্ঘটনার ভয়ও থাকে না। এই ব্যবস্থার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, ভুটানও উপকৃত হবে।

প্ৰধানমন্ত্ৰী মোদী সম্পর্কে সর্বানন্দ বলেন, ‘নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বে ভারতের জনগণ গত ৮ বছরে বহু উপকৃত হয়েছেন। আঞ্চলিক, জাতীয় বা আন্তৰ্জাতিক স্তরে নরেন্দ্ৰ মোদীর নীতি বলে উপকৃত করেছে। ভারতের জনসাধারণের বিশ্বাসভাজন, আদৰ্শবাদী এবং প্রীতিভাজন নেতা নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য মোদীই হবে প্ৰধানমন্ত্ৰী, এতে কোনও সন্দেহ নেই।’

এদিকে আজ বহু কৰ্মব্যস্ততার মধ্যে ভোগালি বিহু পালনের অঙ্গস্বরূপ কেন্দ্ৰীয় মন্ত্ৰী যান টিহুর হারিভাঙায় কলিয়া গোঁসাই মন্দিরে। সেখানে পুজো দিয়ে অনুষ্ঠিত ধৰ্মসভায় অংশগ্রহণ করেন সৰ্বানন্দ। কেন্দ্ৰীয় মন্ত্ৰীকে ঢোল খোল পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান হারিভাঙা গ্রামোন্নয়ন সমিতির কর্মকর্তা এবং সদস্যরা।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top