News Flash

Image

শম্ভু কৈরীর হত্যার ঘটনায় প্রতিবাদী কার্যসূচী বারইগ্রামে

করিমগঞ্জ (অসম) ১৩ জানুয়ারি (অসম) : শম্ভু কৈরীর হত্যার ঘটনায় প্রতিবাদ হচ্ছে গোটা বরাক উপত্যকা জুড়ে । আজ সেই প্রতিবাদে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের বারইগ্রাম প্রখন্ড শম্ভু কৈরী হত্যার প্রতিবাদে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় ।

বজরঙ্গি ভাই শম্ভু খুনের আসামির ফাঁসির দাবি করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের গ্রেফতারের দাবি তোলেন সংগঠনের নেতারা । তাদের দাবি শম্ভূকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । সীমান্ত জেলা করিমগঞ্জে চা বাগানের ভূমি দখলকারীদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেওয়ার পর থেকে বাগান সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলা চালিয়ে যাচ্ছে একটি চক্র । যার শিকার হয়েছে শম্ভূ ।

শুক্রবার প্রতিবাদী কার্যসূচীতে উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণ পূর্ব অসম প্রান্তের প্রান্ত সহ প্রমুখ বুদ্ধ দাস,জেলা সভাপতি বিশ্বজিৎ নাগ চৌধুরী, পরিষদের বারইগ্রাম প্রখণ্ডের সভাপতি অনিল নাথ, সম্পাদক সুমিত দে, বজরং দলের ভাগবত রায়, সুকুমার মালাকার, আর এস এস -এর পক্ষে ছিলেন অনুপম দাস, রাজন দাস প্রমুখ ।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top