News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে শাসক দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ
Image

কমলাসাগরে শাসক দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷  বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই উপরে উঠছে বিশালগড় মহকুমা এলাকায়৷ রাজনৈতিক প্রতিহিংসায় যেমন আক্রান্ত হওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা, আবার ঠিক উল্টো অভিযোগ তুলছে শাসকদল বিজেপি৷ এতদিন বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করা অব্যাহত ছিল গোটা মহকুমা জুড়ে৷ কিন্তু শুক্রবার ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কমলাসাগর বিধানসভা এলাকায়৷ স্থানীয় মন্ডল সহ সভাপতি হরেকৃষ্ণ ধর অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার গোকুলনগর রাস্তার মাথা বাজার এলাকায় শাসক দলের প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে একদল দুষৃকতিকারী৷ অভিযোগের তীর কংগ্রেস এবং সিপিআইএমের দিকে৷ শুক্রবার সকালে ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসে৷ তিনি আরও অভিযোগ করেন রাজ্যের শান্তি পরিবেশ কে বিনষ্ট করার জন্য এই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধীরা৷ আগামী দিনেও যদি এই ধরনের অপকর্ম চলতে থাকে তাহলে তার পরিণাম ভালো হবে না বলেও হুশিয়ারি দেন মন্ডল সহ সভাপতি৷

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top