নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই উপরে উঠছে বিশালগড় মহকুমা এলাকায়৷ রাজনৈতিক প্রতিহিংসায় যেমন আক্রান্ত হওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা, আবার ঠিক উল্টো অভিযোগ তুলছে শাসকদল বিজেপি৷ এতদিন বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করা অব্যাহত ছিল গোটা মহকুমা জুড়ে৷ কিন্তু শুক্রবার ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কমলাসাগর বিধানসভা এলাকায়৷ স্থানীয় মন্ডল সহ সভাপতি হরেকৃষ্ণ ধর অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার গোকুলনগর রাস্তার মাথা বাজার এলাকায় শাসক দলের প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে একদল দুষৃকতিকারী৷ অভিযোগের তীর কংগ্রেস এবং সিপিআইএমের দিকে৷ শুক্রবার সকালে ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসে৷ তিনি আরও অভিযোগ করেন রাজ্যের শান্তি পরিবেশ কে বিনষ্ট করার জন্য এই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধীরা৷ আগামী দিনেও যদি এই ধরনের অপকর্ম চলতে থাকে তাহলে তার পরিণাম ভালো হবে না বলেও হুশিয়ারি দেন মন্ডল সহ সভাপতি৷

কমলাসাগরে শাসক দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















