News Flash

Image

শিশুমৃত্যুর ঘটনায় ডিব্রুগড় জেলার মহমরা চা বাগানের পরিস্থিতি উত্তপ্ত

ডিব্রুগড় (অসম) ১২ জানুয়ারি (হি.স.) : শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডিব্রুগড় জেলার অন্তর্গত মহমরা চা বাগানে উত্তপ্ত পরিস্থিতি। তিন মাসের শিশুমৃত্যুকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছেন বাগানের শ্রমিকরা।

জানা গেছে, ডিব্রুগড় জেলার মরান থানার অন্তর্গত মহমরা চা বাগানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন অর্জুন প্রজার পত্নী আরতি প্রজা। গতকাল বুধবার বাগানে বনাস প্রদান করা হয়। কিন্তু বনাস গ্রহণ করতে নিজেকে সশরীরে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেন চা বাগানের ম্যানেজার বিরিঞ্চি ভরালি। তিন মাসের অসুস্থ শিশুকে নিয়ে উপস্থিত হতে না পারায় বনাস গ্রহণ করতে আরতি প্রজার স্বামী অর্জুন প্রজা আসলে তাঁকে কর্তৃপক্ষের তরফ থেকে ফেরত পাঠানো হয়।

শেষে কোলের সন্তানকে নিয়ে পৌষের হাঁড়-কাঁপানো ঠাণ্ডার মধ্যে তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আরতি বাগান কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু তখন বন্ধ হয়ে যায় বাগানের কার্যালয়। এর মধ্যে কার্যালয়ের সামনে অসুস্থ পড়ে শিশুটি। সঙ্গে সঙ্গে বাগানের হাসপাতালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা না থাকার দরুন নিয়ে যাওয়া হয় ডিমৌ আদৰ্শ চিকিৎসালয়ে। কিন্তু সেখানে ভরতি করে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আরতি প্রজার তিন মাসের শিশুসন্তান।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনা চাউর হলে উত্তপ্ত হয়ে ওঠে বাগানের পরিবেশ। চা শ্রমিকরা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদে নামেন। বাগান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চলে। এককালীন ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেন বাগানের শ্রমিকরা।

Releated Posts

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top