News Flash

  • Home
  • বিদেশ
  • চিনে পথচারীদের ওপর গাড়ি তুলে ৫ জনকে হত্যার দায়ে গ্রেফতার চালক
Image

চিনে পথচারীদের ওপর গাড়ি তুলে ৫ জনকে হত্যার দায়ে গ্রেফতার চালক

বেজিং, ১২ জানুয়ারি (হি. স.) : চিনের গুয়াংঝু প্রদেশে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিলেন এক ব্যক্তি । এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । গাড়িচাপায় আহত হন অন্তত ১৩ জন। এই হত্যার দায়ে ২২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে চিনের গুয়াংঝু প্রদেশে ওই গাড়িচাপার ঘটনা ঘটে। অনলাইনে পোস্ট হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি দুর্ঘটনার পর গাড়ি থেকে নামছেন এবং বাতাসে টাকা ওড়াচ্ছেন। ১৯ মিলিয়ন জনসংখ্যার এই শহরের ব্যস্ত এক জংশনে বুধবার সন্ধ্যার দিকে ওই ব্যক্তি গাড়িচাপার ঘটনা ঘটান।

গাড়িচাপার এই ঘটনা জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই পথচারীদের লক্ষ্য করে গাড়িচাপা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এরকম আরও ঘটনা আছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফুজিয়ান প্রদেশে এক চালক একটি ট্রাক লোকজনের ওপর তুলে দিলে তিনজনের প্রাণহানি ঘটে। এতে অন্তত নয়জন আহত হন।চলতি সপ্তাহের শুরুতে সাংহাইয়ের এক হোটেলের অতিথি কর্মচারীর সঙ্গে তর্কের এক পর্যায়ে বেপরোয়াভাবে লবিতে গাড়ি তুলে দেন। এই ঘটনায় কেউ আহত হননি।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top