News Flash

  • Home
  • খেলা
  • প্রখ্যাত বডিবিল্ডার আরম্বাম ববি সিং রাজ্যে আসছেন
Image

প্রখ্যাত বডিবিল্ডার আরম্বাম ববি সিং রাজ্যে আসছেন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। চার দিনের রাজ্য সফরে আসছেন বিশ্বখ্যাত বডিবিল্ডার আরম্বাম ববি সিং। আগামী ১৪ জানুয়ারি দেশের গর্ব বডি বিল্ডিং এবং ফিটনেস ইন্ডাস্ট্রির আইকন, একাধিকবার মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স, মিস্টার এশিয়া, মিস্টার ইন্ডিয়া টাইটেল বিজয়ী মনিপুর নিবাসী আরম্বাম ববি সিং ত্রিপুরায় আসছেন। তিনদিন রাজ্যে অবস্থানকালে তিনি ফিটনেস এবং বডিবিল্ডিং এর সঙ্গে জড়িত রাজ্যের ছেলেমেয়েদের এ বিষয়ে টিপস দেবেন। কলা কৌশল শেখাবেন কিভাবে  নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। একদিনের একটি ফ্রি ফিটনেস ওয়ার্কশপ করা হবে রাজ্যের খেলোয়ারদের নিয়ে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ১৩তম ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ এবং ১৪তম মিস্টার ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে জাজ হিসেবে অংশ নিয়ে ত্রিপুরার তনয় দাস এতটাই অভিজ্ঞতা অর্জন করেছেন, উনার মতে রাজ্যের বডিবিল্ডিং এবং ফিটনেস বিষয়ক খেলোয়ারদের উন্নতির জন্য এ ধরনের উদ্যোগ একান্তই আবশ্যক। এক বিবৃতিতে তনয় দাস এ বিষয়ে জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top