News Flash

  • Home
  • দেশ
  • মুম্বই বিমানবন্দরে ২৮ কোটি টাকার কোকেন উদ্ধার
Image

মুম্বই বিমানবন্দরে ২৮ কোটি টাকার কোকেন উদ্ধার

মুম্বই (মহারাষ্ট্র), ১০ জানুয়ারি (হি.স.) : বিপুল পরিমাণ কোকেন উদ্ধার হল বাণিজ্য নগরী মুম্বইয়ে ৷ যার ওজন ২.৮১ কেজি ৷ যার বাজার মূল্য প্রায় ২৮.১০ কোটি টাকা ৷ সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে এই কোকেন উদ্ধার করে শুল্ক বিভাগ৷তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রীকে মধুচক্রের ফাঁদ পেতে চোরাচালানকারীরা দলে টেনেছিল ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় ৷ সেই পরিচয়ের ভিত্তিতেই তাঁকে মাদক বহনের প্রলোভন দেয় । তার পর মধুচক্রের ফাঁদে ফেলে ওই ব্যক্তিকে এই কাজে সামিল করা হয় ৷

তবে গত কয়েকদিনে মুম্বইয়ের এই বিমানবন্দরে মাদক পাচারের একাধিক ঘটনা ঘটে ৷ প্রতিবার কাস্টমস আধিকারিকদের তৎপরতায় বানচাল হয়েছে ৷ কাস্টমসের এক আধিকারিক জানিয়েছেন, চার দিন আগে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস আধিকারিকদের তরফে দু’টি পৃথক ঘটনায় ৩১.২৯ কোটি টাকা মূল্যের ৪.৪৭ কেজি হেরোইন ও ১৫.৯৬ কোটি টাকা মূল্যের ১.৫৯৬ কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয় ৷ জামা-কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা ছিল ৷

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top