News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরস্বতী পুজোয় ২৭ জানুয়ারি বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারের
Image

সরস্বতী পুজোয় ২৭ জানুয়ারি বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : সরস্বতী পুজো নিয়ে অতীতে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক চাইছে না রাজ্য সরকার। আর সে কারণেই এবার সরস্বতী পুজোর জন্য বাড়তি একদিনের ছুটি দিল রাজ্য সরকার।

প্রসঙ্গত, এবার সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। প্রথাগতভাবে এই দিনটি জাতীয় ছুটির দিন। কিন্তু বাগদেবীর আরাধনার জন্য প্রত্যেক বছরই ছুটির তালিকায় একটি দিন নির্দিষ্ট থাকে। সাধারণতন্ত্র দিবসে সরস্বতী পুজো পড়ায় খুব স্বাভাবিকভাবে সরকারি ছুটির দিন বাদ পড়ে যায়। তবে এবার সরস্বতী পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে ২৭ জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হয়েছে।
যদিও এই ঘটনার মধ্যে রাজনৈতিকভাবে বাধ্যবাধকতা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। এবছরই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে। এই অবস্থায় সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি না দেওয়া হলে, তা বিজেপির কাছে একটা বড় ইস্যু হতে পারে বলে অনেকের মত। আবার রাজনীতির ময়দানে নেমে বিজেপি এমন প্রচার শুরু করতে পারে, এই রাজ্যে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া হয় না। এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল বিরোধীদের হাতে নতুন করে কোনও অস্ত্র তুলে দিতে চায় না। আর সে কারণেই মনে করা হচ্ছে এই ছুটি ঘোষণা করা হল। প্রসঙ্গত, যদিও এই ছুটি নিয়ে সরকারিভাবে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

আবার অনেকের ধারনা, ডিএ মামলা নিয়ে এমনিতেই অনেকটা পিছিয়ে আছে রাজ্য সরকার। এই ইস্যুতে সরকারি কর্মচারিদের রোষের মুখে রাজ্য সরকার। কিছুটা হলেও কর্মচারিদের খুশি করতে এই বাড়তি ছুটি ঘোষণা করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে এই বাড়তি ছুটি ঘোষণার ফলে কর্মচারিরা ২৪ জানুয়ারি একটা ছুটি নিলেই টানা এক সপ্তাহের ছুটির আনন্দ উপভোগ করবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top