গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন

কলকাতা,৯ জানুয়ারি (হি. স.): রাজ্যবাসীকে সস্থি দিয়ে রাজ্য জুড়ে অনেকটাই কম রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা । এরই মাঝে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন । সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,১৮,৬৫৯ । করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২১,৫৩২ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ৫ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৯৭,০৭৩ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৮ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ১,১৫৮ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৯৮৩,৩৮১ ।