News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্তমানে ভারতকে আশা ও কৌতূহলের সঙ্গে দেখা হচ্ছে, বিশ্ব মঞ্চে শোনা যাচ্ছে দেশের কণ্ঠ : প্রধানমন্ত্রী
Image

বর্তমানে ভারতকে আশা ও কৌতূহলের সঙ্গে দেখা হচ্ছে, বিশ্ব মঞ্চে শোনা যাচ্ছে দেশের কণ্ঠ : প্রধানমন্ত্রী

ইন্দোর, ৯ জানুয়ারি (হি.স.): বর্তমানে ভারতকে আশা ও কৌতূহলের সঙ্গে দেখা হচ্ছে, বিশ্ব মঞ্চে শোনা যাচ্ছে ভারতের কণ্ঠ। মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কথায়, ভারতের প্রতিভাবান যুবকরাই দেশের শক্তি। শনিবার ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এখানে উপস্থিত প্রত্যেক প্রবাসী ভারতীয় নিজ নিজ ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। মধ্যপ্রদেশে প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হচ্ছে এজন্য আমি ভীষণ খুশি।”

প্রধানমন্ত্রী বলেছেন, ”স্বদেশো ভুবনত্রয়ম্” অর্থাৎ আমাদের কাছে সমগ্র বিশ্বই আমাদের দেশ, মানুষ মানেই আমাদের ভাই-বোন। এই আদর্শিক ভিত্তির উপরই আমাদের পূর্বপুরুষেরা ভারতের সাংস্কৃতিক বিস্তৃতি গঠন করেছিলেন। ভারত দেখিয়েছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সভ্যতার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক কীভাবে ভাগ করা সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।” অমৃত কালের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ২৫ বছরের ”অমৃত কাল”-এ প্রবেশ করেছে ভারত এবং আমাদের প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের বৈশ্বিক স্তরে ভারতের ভূমিকাকে আরও উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধুগণ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনাদের ভূমিকা বৈচিত্র্যময়। আপনারা সবাই ”মেক ইন ইন্ডিয়া”, যোগব্যায়াম, কুটির শিল্প, হস্তশিল্পের পাশাপাশি ভারতীয় বাজরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি বলেছেন, ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের মানুষ যখন পৃথিবীর যে কোনও দেশে মিলিত হন, তখন ”এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-এর এক মনোরম অনুভূতি হয়। বিশ্বের বিভিন্ন দেশে যখন সবচেয়ে শান্তিপ্রিয়, গণতান্ত্রিক এবং সুশৃঙ্খল নাগরিকদের নিয়ে আলোচনা হয়, তখন ভারতের গণতন্ত্রের জননী হওয়ার গৌরব আরও বেড়ে যায়। প্রধানমন্ত্রীর কথায়, ভারত সম্পর্কে বিশ্বের জানার আকাঙ্ক্ষাকে আপনারা সবাই সম্বোধন করবেন। গত কয়েক বছরে ভারত যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে তার জন্য গোটা বিশ্ব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top