News Flash

  • Home
  • দিনের খবর
  • মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে তোলপাড়! দুই যাত্রীকে গ্রেফতার করল পাটনা বিমানবন্দর পুলিশ
Image

মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে তোলপাড়! দুই যাত্রীকে গ্রেফতার করল পাটনা বিমানবন্দর পুলিশ

পাটনা, ৯ জানুয়ারি (হি.স.): মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে তোলপাড় করলেন দুই যাত্রী! ঘটনাটি ঘটেছে দিল্লি-পাটনা ইন্ডিগো বিমানে (৬ই-৬৩৮৩)। মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে ঝামেলা করায় সিআইএসএফ-এর সহায়তায় পাটনা বিমানবন্দর পুলিশ দুই যাত্রীকে গ্রেফতার করেছে। ধৃত দুই যাত্রীর নাম-রোহিত ও নীতীশ। রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে দুই যাত্রীকে।

সূত্রের খবর, ওই দুই যাত্রী তাঁদের সঙ্গে মদ নিয়ে যাচ্ছিলেন। তাঁরা নিজেরাও মদ্যপ ছিলেন বলে অভিযোগ। বিমান কর্মীরা এই নিয়ে কথা বলতে গেলে তাঁদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওই দুই যাত্রী। কিছুক্ষণের মধ্যেই দু’জনকে প্রতিহত করে তাঁদের দিয়ে ক্ষমাপত্র লিখিয়ে নেন বিমানের কর্মীরা। পরে পাটনা বিমানবন্দরে অবতরণের পর দু’জনকে গ্রেফতার করা হয়। মাঝ আকাশে ঝামেলা সৃষ্টি, কর্মীদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক বিষয় উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top