নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ যুব কংগ্রেসের উদ্যোগে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত পথসভা৷ শনিবার রাতে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে তেলিয়ামুড়া ফল বাজার প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়৷ যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি শব্দ কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি শংকর পাল (বান্টি), কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ এক ঝাঁক কংগ্রেস দলের নেতাকর্মীরা৷ এদিন তেলিয়ামুড়া ফল বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পথসভা থেকে কংগ্রেস দলের নেতৃত্বরা শাসকদলের তীব্র সমালোচনা মুখর ছিলেন৷ তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এদিনের এই পথসভাকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

তেলিয়ামুড়ায় যুব কংগ্রেসের উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…
(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…


















