News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলং-শিলচর জাতীয় সড়কে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ২০ গ্রাম হেরোইন, গ্রেফতার মহিলা সহ তিন
Image

হাফলং-শিলচর জাতীয় সড়কে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ২০ গ্রাম হেরোইন, গ্রেফতার মহিলা সহ তিন

হাফলং (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : রাজ্যে ড্রাগসের বিরূদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অসম পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস সহ পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। এরই মধ্যে আজ শনিবার ডিমা হাসাও জেলায় পুলিশ এক অভিযান চালিয়ে সন্দেহযুক্ত ড্রাগস সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এক মহিলাও রয়েছেন।

ডিমা হাসাও পুলিশের ডিএসপি বরকরি তেরাংয়ের নেতৃত্বে হাফলং থানার ওসি রঞ্জিত শইকিয়া, টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া, ট্রাফিক আইসি ঋতুপল শইকিয়া আজ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী স্থানে শিলচর থেকে এএস ১১ ৮০৮৩ নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২টি ছোট কন্টেইনারে ২০ গ্রাম সন্দেহযুক্ত হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তিন ড্রাগস পাচারকারী যথাক্রমে যশধর সংপি, থাংগিউ এবং রাজদ্বীপ বর্মণকে গ্রেফতার করে। ধৃত তিন ড্রাগস পাচারকারীকে পুলিশ হাফলং সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top