News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় উদ্বোধন হতে চলেছে অত্যাধুনিক মোটরস্ট্যান্ড
Image

তেলিয়ামুড়ায় উদ্বোধন হতে চলেছে অত্যাধুনিক মোটরস্ট্যান্ড

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জানুয়ারী৷৷ তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি এবার বিধায়িকার হাত ধরে বাস্তবায়নের পথে৷ অত্যাধুনিক সুবিধা যুক্ত মোটর স্যান্ড এবং বৈদ্যুতিক মহাশ্মশান ঘাট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে৷ উল্লেখ্য থাকে, এই মোটর স্ট্যান্ডের নির্মানের জন্য দীর্ঘ দিন ধরে তেলিয়ামুড়া বাসী দাবি জানিয়ে আসছিল৷ কিন্তু তৎকালীন বামসরকার তেলিয়ামুড়া বাসীর জন্য উন্নত মানের মোটর স্যান্ড নির্মাণ করে দিতে ব্যার্থ ছিল৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতার মসনদে বসে বিজেপি সরকারের বর্তমান বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে নির্মাণ কাজ শুরু করে৷ বর্তমানে নির্মাণ কাজ চলছে জোর গতিতে৷ এই নির্মানকাজ শেষ হলে তেলিয়ামুড়া বাসী এবং মোটর শ্রমিকদের দীর্ঘদিনের আশা বাস্তবায়িত হবে৷ এ প্রসঙ্গে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায় জানান, এই মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য মোট প্রায় ৫ কোটি টাকা ব্যায় করা হচ্ছে৷
অপরদিকে তেলিয়ামুড়া বাসীর স্বার্থে দীর্ঘ বছর যাবৎ একটা দাবী উঠেছিল তেলিয়ামুড়ার শ্মশানঘাটে বৈদ্যতিক চুল্লীর ব্যাবস্থা করা৷ সেই দাবীকে মান্যতা দিয়ে মহাশ্মশান ঘাটে বৈদ্যতিক চুল্লী বসানোর ব্যাবস্থা করা হয় বিধায়িকা কল্যানী রায়ের একান্ত প্রচেষ্টায়৷ ইতি মধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে বলে জানান বিধায়িকা কল্যানী রায়৷ এই দুটি কাজই অতি দ্রুততা’’র সহিত সম্পন্ন করা হচ্ছে বলে জানান বিধায়িকা কল্যানী রায়৷

Releated Posts

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top