News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বন্দে ভারত’-এ আক্রমণে কড়া প্রতিক্রিয়া বিজেপি-র
Image

‘বন্দে ভারত’-এ আক্রমণে কড়া প্রতিক্রিয়া বিজেপি-র

কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের পর মালদায় বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা চালানো হয়। মালদায় বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনায় জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে।

মালদায় বন্দে ভারত এক্সেপ্রেসের উপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, হাওড়ায় জয় শ্রীরাম ধ্বনির পর যেভাবে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে,তা বদলার কারণে করা হয়েছে। টুইট করে তিনি এনআইএ তদন্তের দাবি করেছেন।

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ পর্যন্ত তীব্র সমালোচনায় মুখর। দিলীপ ঘোষের কথায়, ”আগেও বলেছি, কাশ্মীর শুধরে গেছে। বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। দেশ বিরোধী শক্তি এই রাজ্যে এত সক্রিয়, এখানকার সরকার সেই শক্তিকে মদত দিচ্ছে। পার্লামেন্টে যখন সিএএ পাস হল, তখন বিরোধিতা অনেক রাজ্যে হয়েছে। পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত হয়েছে। আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধংস করা হয়েছে। যার সিংহভাগ রেলের সম্পত্তি। দেশের সম্পত্তিকে এই রাজ্যের একাংশ শত্রু সম্পত্তি মনে করতে শুরু করেছে। দেশের সংবিধানকে তারা শত্রুপক্ষের সংবিধান বলে মনে করছে। তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক।” মঙ্গলবার সকালে এনিয়ে তৎপর হয়ে রেল মন্ত্রক। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষায় যত্নশীল হওয়ার বিষয়ে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top