News Flash

  • Home
  • খেলা
  • মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে তীব্র লড়াই, দরপত্র তুলেছে ১০টি বড় সংস্থা
Image

মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে তীব্র লড়াই, দরপত্র তুলেছে ১০টি বড় সংস্থা

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): নতুন বছরের মার্চ মাসেই শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল । বিসিসিআই মেয়েদের আইপিএল ২০২৩-এর জন্য সম্প্রচার স্বত্বের দরপত্র ঘোষণা করেছে। বোর্ড সূত্রের খবর, ১০টি বড় সংস্থা ইতিমধ্যে দরপত্র তুলেছে। যার মধ্যে কিছু ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে।

এই প্রথম মেয়েদের আইপিএল দেখবে ক্রিকেট বিশ্ব। নতুন বছরের মার্চ মাসেই শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল । বাইশ গজের লড়াই শুরুর আগেই সম্প্রচারের লড়াই শুরু হয়ে গিয়েছে। বছর শেষেই মহিলাদের আইপিএলের মিডিয়া রাইটসের দরপত্র প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২-এর ৩১ জানুয়ারি পর্যন্ত এই দরপত্র গ্রহণের সময় দেওয়া হয়েছিল সংস্থাগুলিকে। বিসিসিআই সূত্রের খবর, ১০টি বড় সংস্থা এই দরপত্র তুলেছে মেয়েদের আইপিএল দেখানোর জন্য। এই তালিকায় রয়েছে, ডিজ়নি স্টার, সোনি নেটওয়ার্ক, ভায়াকম ১৮ এর মত বড় সংস্থা। শুধু তাই নয় অ্যামাজন প্রাইম, ফ্যানকোড, টাইমস ইন্টারনেট, গুগল, ডিসকভারির মতো সংস্থাও এই দরপত্র তুলেছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত তাদের কাছে সময় আছে প্রত্যাশিত অর্থের পরিমান জানিয়ে বিসিসিআইকে ফের দরপত্র জমা দেওয়ার। এরপর বিসিসিআই সব খতিয়ে দেখে সম্প্রচারের দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে, তা ঘোষণা করবে।

নতুন বছরের মার্চ মাসে ভারতের মাটিতে প্রথম শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। তার আগে ফেব্রুয়ারিতে বসবে মেয়েদের আইপিএলের নিলামের আসর। ভারতীয় বোর্ড ভাবতে পারেনি, প্রথমবার মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে এতটা আগ্রহ দেখাবে নামী সংস্থাগুলি। দরপত্র প্রকাশের পর সংস্থাগুলি যে ভাবে সাড়া মিলেছে, তা দেখে আঁচ করা যাচ্ছে মিডিয়া রাইটসের দর উঠবে প্রায় কয়েকশো কোটি টাকা।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top