ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। যশ দেববর্মার দুর্দান্ত ব্যাটিং। ১১২ রানের ইনিংস চমক তৈরি করেছে। অনিকেষও দুর্দান্ত খেলেছে। তাদের মত শ্রেষ্ঠাংশু দেবও অর্ধশতক করে স্পটারদের নজর কেড়ে নিয়েছে। প্রগতি প্লে সেন্টার ২৭৮ রানের বড় ইনিংস গড়ার পাশাপাশি জিতেছেও ২৩৭ রানের ব্যবধানে। গোহারা হেরেছে জুট মিল প্লে সেন্টার। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে প্রগতি প্লে সেন্টার ২৩৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে গ্রুপ বি থেকে শেষ চারে খেলা নিশ্চিত করে নিচ্ছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। টস জিতে জুট মিল প্লে সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ৪০ ওভার কাজে লাগিয়ে তিন উইকেট হারিয়ে ২৭৮ রানের বড় স্কোর গড়ে তোলে। দলের পক্ষে যশ দেববর্মা ১২৩ বল খেলে কুড়িটি বাউন্ডারি মেরে ১১২ রান সংগ্রহ করে অপরাজিত থাকে। অনিকেশ বিশ্বাসও ৫২ বল খেলে নটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৭৬ রান সংগ্রহ করে। শ্রেষ্ঠাংসু পেয়েছে ৫১ রান ৪৬ বল খেলে ১০টি বাউন্ডারি মেরে। জবাবে জুট মিল প্লে সেন্টারের খুদেরা ব্যাট করতে নামলে প্রগতির শিবরাজ, অনিকেষ ও অর্পণের বোলিং দাপটে তাসের ঘরের মতো গুড়িয়ে যায় মাত্র ৪১ রানে। শিবরাজ ভট্টাচার্য বিনা রানে তিনটি উইকেট. অনিকেশ বিশ্বাস ছয় রানে তিনটি এবং অর্পণ ভট্টাচার্য ১ রানে দুটি উইকেট পেয়েছে। অনিকেষ বিশ্বাস পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

যশ, অনিকেষের অনবদ্য ব্যাটিং জয় অব্যাহত প্রগতি প্লে সেন্টারের
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















