News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ছোটদের ক্রিকেট জয়ী জোলাইবাড়ি, উত্তর তাউখোমা 
Image

শান্তিরবাজারে ছোটদের ক্রিকেট জয়ী জোলাইবাড়ি, উত্তর তাউখোমা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।লো-‌স্কোরিং ম্যাচে জয় পেলো জোলাইবাড়ি স্কুল । ১৪ রানে পরাজিত করলো বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলকে। খগেন্দ্র মোহন ত্রিপুরার দুরন্ত বোলিংয়ের সুবাদে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে।জোলাইবানি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোলাইবাড়ি স্কুল প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ২৬.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান করে দ্বীপ মহাজন। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দীপায়ন রায় (‌৩/‌১৪), জিৎ ধর (‌৩/‌২১) এবং সুবর্ণ শীল (‌২/‌১) সফল বোলার। জবাবে খেলতে খগেন্দ্র মোহন ত্রিপুরার (‌৪/‌১৩) দুরন্ত বোলিংয়ে মাত্র ৩৪ রানে গুটিয়ে যায় বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল। দল সর্বোচ্চ ৮ রান পায় অতিরিক্ত খাতে। চরকবাই স্কুল মাঠে অপর ম্যাচে উত্তর তাউখোমা স্কুল ৯ উইকেটে পরাজিত করে রেক্স ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অমিত নোয়াতিয়া (‌৪/‌১০) এবং সুবল নোয়াতিয়ার (‌৩/‌৫) দুরন্ত বোলিংয়ে রেক্স ক্লাব মাত্র ২৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিষ্ণু মুড়াসিং ১১ রান করে। জবাবে খেলতে নেমে উত্তর তাউখোমা স্কুল ৫.‌৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দলনায়ক প্রশান্ত সেন ১২ রান করে অপরাজিত থেকে যায়। ‌‌ ‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top