News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লিঙ্গ বৈষম্য অবসানে নগর পঞ্চায়েতের উদ্যোগে আলোচনা চক্র কমলপুরে
Image

লিঙ্গ বৈষম্য অবসানে নগর পঞ্চায়েতের উদ্যোগে আলোচনা চক্র কমলপুরে

আমবাসা(ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি.স.) : ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের ‘নয়ি সোচ’ কর্মসূচীর আওতায় ত্রিপুরা আরবান লিভলিহুড মিশন বা টিইউএলএম এবং কমলপুর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে লিঙ্গ ভিত্তিক বৈষম্যের অবসান শীর্ষক আলোচনাচক্র এবং মোমবাতি মিছিল হয় রবিবার। কমলপুর নজরুল ভবনে।

মূলত আবহমান ধরে চলে আসা লিঙ্গ বৈষম্যের অবসানে কেন্দ্রীয় ন্যায় ও সামাজিক ক্ষমতায়ণ মন্ত্রকের ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘নয়ি সোচ’ প্রকল্প। এর অঙ্গ হিসাবে এদিনের কর্মসূচী আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান বক্তা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা বলেন, “আমাদের সমাজ ব্যবস্থায় লিঙ্গ বৈষম্যের নানা ঘটনা আমারা প্রত্যক্ষ করি। এখন সমাজ ব্যবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপট অনেকটা বদলে গেলেও এখনো লিঙ্গ বৈষম্যের ঘটনা ঘটে। মহিলাদের সশক্তিকরণ এবং সম্মান নিশ্চিত করতে গেলে এই বৈষম্যের অবসান দরকার। আর তার সূচণা পরিবার থেকেই শুরু হওয়া দরকার। সামগ্রিক প্রচেষ্টাতেই এতে সফলতা পেতে পারি আমরা”। এদিন অন্যান্যদের মধ্যে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, কাউন্সিলার প্রশান্ত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নগর কাউন্সিলার সুমিতা দেব।

আলোচনাচক্রের পর এক মোমবাতি মিছিল শহর পরিক্রমা করে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top