News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত বছর পলাতক থাকা ধর্ষণ কান্ডের অভিযুক্তকে জালে তুলল পুলিশ
Image

সাত বছর পলাতক থাকা ধর্ষণ কান্ডের অভিযুক্তকে জালে তুলল পুলিশ

আমবাসা(ত্রিপুরা), ২৫ডিসেম্বর (হি. স.) : সাত বছর ধরে পালিয়ে বেড়ানো ধর্ষণ কান্ডের অভিযুক্তকে মেঘালয় পুলিশের সহায়তায় গতকাল গ্রেফতার করে কমলপুর পুলিশ। রবিবার অভিযুক্তকে নিয়ে কমলপুর পৌঁছালে তাকে আদালতে পাঠায় পুলিশ।

ঘটনা, কমলপুর থানা এলাকায় ২০১৫ সালে একটি ধর্ষণ কান্ডে অন্যতম অভিযুক্ত দুরাইছড়া এলাকার নিশিরাম দেববর্মার ছেলে অজিত কুমার দেববর্মা ঘটনার পর পরই পালিয়ে যায়। এ বিষয়ে কমলপুর থানায় মামলা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬, ৪৫৭(ডি) এবং ৫০৬ ধারায় জামিন অযোগ্য ওয়ারেন্ট বের হয়। কমলপুর পুলিশ অভিযুক্তের খোঁজ অব্যাহত রাখে। এদিকে ধলাই জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব এবং মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাসের তৎপরতায় খবর আসে যে অভিযুক্ত অজিত মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার জোয়াই থানাধীন এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করছে। তখন কমলপুর থানার এস আই বদরুল হকের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল শনিবার মেঘালয়ে পৌঁছে অজিতকে মেঘালয় পুলিশের সাহায্যে গ্রেফতার করে। রবিবার অভিযুক্তকে নিয়ে কমলপুর পৌঁছালে তাকে আদালতে পাঠায় পুলিশ।

জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় পুলিশের এই সাফল্যকে বেশ প্রশংসনীয় ও উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top