News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় উন্নয়নের গতিধারা অব্যাহত, গণ্ডাছড়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন করে দাবি উপ মুখ্যমন্ত্রীর 
Image

ত্রিপুরায় উন্নয়নের গতিধারা অব্যাহত, গণ্ডাছড়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন করে দাবি উপ মুখ্যমন্ত্রীর 

আমবাসা(ত্রিপুরা), ডিসেম্বর ২৩(হি. স.) : ত্রিপুরায় উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে। শুক্রবার ধলাই জেলায় গণ্ডাছড়ায় একাধিক প্রকল্পের উদ্বোধনের পর জোর গলায় এই দাবি করেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।

প্রসঙ্গত, শুক্রবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় উন্নয়নের নতুন গতি সঞ্চারিত হয়েছে। ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরে তিনটি বিদ্যুৎ সাব স্টেশন এবং গন্ডাছড়া ব্লকের নতুন বাড়ির উদ্বোধন হয়েছে। একই সঙ্গে নারিকেল কুঞ্জের উন্নয়নে ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। 

এদিনের অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জিলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুরো পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর, এমডিসি ভূমিকানান্দ রিয়াং সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথমে ৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩২ কেভি লাইনের তিনটি প্রকল্প উদ্বোধন করেন।

এগুলি হল আমবাসা-গন্ডাছড়া ট্রান্সমিশন লাইন, আমবাসা সাব স্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ এবং গন্ডাছড়া সাব স্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ। এরপর নারিকেল কুঞ্জে পর্যটন সুবিধা সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ কোটি টাকার অর্থ বরাদ্দ করেন তিনি। এছাড়াও গন্ডাছড়া ব্লকের নতুন বাড়ির উদ্বোধন করেন উপ মুখ্যমন্ত্রী।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে প্রকৃত অর্থে উন্নয়ন চলছে। গোটা রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার কাজ সুষ্ঠু ভাবে চলছে। কোনো রকম দলবাজি ছাড়া প্রকৃত অর্থে উন্নয়ন হচ্ছে। এজন্যই আজ গণ্ডাছড়া মহকুমায় তিন তিনটি প্রকল্পের উদ্বোধন সম্ভব হয়েছে। এই ধরণের কাজ আগামী দিনে আরো দ্রুত কার্যকর হবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন।

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top