News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের কাওয়ার্ধায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু
Image

ছত্তিশগড়ের কাওয়ার্ধায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

রায়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): শুক্রবার ভোর ৩টার দিকে ছত্তিশগড়ের কবিরধাম জেলার কাওয়ার্ধায় একটি অনিয়ন্ত্রিত মারুতি ইকো গাড়ি উল্টে ৫০ ফুট নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ফাগু যাদব (৬০), সতী বাই (৩৫) যাদব, কৌশল্যা (৭০) এবং মালতী (৪৫)। ঘটনাটি ঘটেছে কাওয়ার্ধার কুকদুর থানার অন্তর্গত চিলফি উপত্যকা এলাকার পোলমি গ্রামের কাছে আগরপানি উপত্যকায়।

পুলিশ জানিয়েছে, এলাহাবাদে পরিবারের এক সদস্যের অস্থি বিসর্জন করে গাড়িতে করে ফিরছিলেন এক পরিবারের আটজন সদস্য। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন এবং রায়পুরে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

Releated Posts

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top