News Flash

  • Home
  • দেশ
  • ৩-দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, অমৃতসর সেক্টরে ফের ড্রোন গুলি করে নামাল বিএসএফ
Image

৩-দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, অমৃতসর সেক্টরে ফের ড্রোন গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৩ ডিসেম্বর (হি.স.): বিগত ৩-দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, পঞ্জাবের অমৃতসর সেক্টরে ফের ড্রোন গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকালে পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসছিল একটি ড্রোন, সেই ড্রোনটি দেখতে পাওয়া মাত্রই গুলি চালান বিএসএফ জওয়ানরা। সকাল ৭.৪৫ মিনিট নাগাদ অমৃতসর সেক্টরের পুলমোরান বর্ডার পোস্টের কাছে ড্রোনটি উড়ে দেখা যায়।

বিএসএফ-এর ২২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের গুলিতে ড্রোনটি মাটিতে আছড়ে পড়ে। ওই এলাকায় সম্ভবত আরও একটি ড্রোন ছিল, সেই ড্রোনটি অবশ্য খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে বিগত ৩-দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তান থেকে অমৃতসর সেক্টরে ঢুকে পড়ল পাক ড্রোন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি ড্রোন অমৃতসর সেক্টরের ডাওকে বর্ডার আউট পোস্টের কাছে উড়তে দেখা যায়, সেই ড্রোনটিও গুলি করে নামান বিএসএফ জওয়ানরা।

Releated Posts

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top