News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসইউসিআই এর প্রতিষ্ঠাতার জন্ম শতবর্ষ উপলক্ষে আগরতলায় প্রদর্শনী
Image

এসইউসিআই এর প্রতিষ্ঠাতার জন্ম শতবর্ষ উপলক্ষে আগরতলায় প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ এস ইউ সি আই এর প্রতিষ্ঠাতা সম্পাদক শিব দাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার আগরতলায় এক প্রদর্শনীর আয়োজন করা হয়৷ মার্কসবাদী চিন্তাধারার অগ্রগণ্য সৈনিক শিবদাস ঘোষের জন্ম শত বর্ষ বৃহস্পতিবার সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়৷ এ উপলক্ষে আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুস্পার্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এদিন এ উপলক্ষে এক প্রদর্শনীর আয়োজন করা হয়৷ প্রদর্শনীতে শিবদাস ঘোষের বত্তৃণতা ও লেখার বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরা হয়৷ এছাড়া অনুশীলন সমিতিতে যোগদানের বিভিন্ন তথ্য প্রদর্শনীতে উপস্থাপন করা হয়৷ শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বত্তৃণতা রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অরুন ভৌমিক বলেন দেশের ৯৯ শতাংশ মানুষ অর্থনৈতিক সামাজিক ও সাংসৃকতিক সংকটে ভুগছেন৷ শিবদাস ঘোষ সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য এবং অর্থনৈতিক সুসন মুক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে পথ দেখিয়ে গেছেন সেই পথে যুবসমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top