News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, সেই মত নেওয়া হচ্ছে পদক্ষেপ : মনসুখ মান্ডভিয়া
Image

বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, সেই মত নেওয়া হচ্ছে পদক্ষেপ : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কোভিড পরিস্থিতি নিয়ে লোকসভায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার লোকসভায় তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এবং সেই অনুযায়ী নেওয়া হচ্ছে পদক্ষেপও। মনসুখ মান্ডভিয়া এদিন বলেছেন, বিগত কয়েকদিন ধরে বিশ্বে কোভিডের সংক্ৰমণ বাড়ছে, কিন্তু ভারতে সংক্ৰমণ কমছে। আমরা চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্ৰমণ এবং মৃত্যু দেখছি। স্বাস্থ্য দফতর কোভিড-১৯ মহামারী পরিচালনায় বেশ সক্রিয় হয়েছে। কেন্দ্রীয় সরকার মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দিয়েছে। এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

লোকসভায় এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, কোভিড-১৯-এর নতুন প্রজাতি সময়মতো শনাক্ত করতে রাজ্যগুলিকে জিনোম-সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সামনেই বড়দিন ও ইংরেজি নতুন বছর, এ কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, উৎসব ও নতুন বছরের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে প্রিকশন ডোজের বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top