News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় এলেন নির্বাচন কমিশনের দল, খোঁজ নিচ্ছেন ভোট প্রস্তুতি
Image

ত্রিপুরায় এলেন নির্বাচন কমিশনের দল, খোঁজ নিচ্ছেন ভোট প্রস্তুতি

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সচেতনতা নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দুই সদস্যের এক দল ত্রিপুরায় এসেছে। প্রসঙ্গত, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের খুবই অল্প সময় বাকি রয়েছে। স্বাভাবিকভাবে ত্রিপুরায় নির্বাচন কমিশনের তত্পরতা বেড়ে গেছে। কমিশনের ওই দল নির্বাচনী ব্যয় সংক্রান্ত নির্দেশিকা নিয়েও ত্রিপুরার আধিকারিকদের সাথে আলোচনা করেছে।

মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয় সুত্রে খবর, আজ কমিশনের দুই আধিকারিক ত্রিপুরায় এসেছেন। তাঁরা আগামীকাল ফিরে যাবেন। ত্রিপুরায় আসার পর থেকেই তাঁরা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দফাওয়ারী বৈঠক করেছেন। আগামীকালও তাঁরা টানা বৈঠক করবেন। সূত্রের দাবি, ত্রিপুরায় আগামী ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ওই ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই কমিশনের ওই দুই আধিকারিক ত্রিপুরায় এসেছেন।সাথে তাঁরা, পুরনো এবং নতুন ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে কমিশন খোঁজ নিচ্ছে। সূত্রের দাবি, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ত্রিপুরায় আসবে।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top