News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্ধ ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, রহস্য
Image

বন্ধ ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, রহস্য

খোয়াই(ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি. স.) : নিজ ঘরেই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। খোয়াই জেলায় বারোবিল এলাকায় জয়দ্বীপ দেবের রহস্য মৃত্যু নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গত ১৮ ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে যাওয়ার সময় গাড়িতেই অসুস্থতা বোধ করেন জয়দ্বীপ। তাই, তিনি তখনই বাড়ি ফিরে আসেন। তিনি ঘরে একাই থাকতেন। গতকাল সারাদিন তাঁর কোন সাড়া শব্দ মিলেনি। আজ সকালেও তাঁর সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে সকলেই স্তম্ভিত হয়ে পড়েন।

মৃতের পরিবারের ওই সদস্যের কথায়, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাঁকে পরে থাকতে দেখা গেছে। তাঁর কাছে গিয়ে বুঝতে পেরেছি অনেক আগেই তিনি মারা গেছেন। এই অবস্থায় পরিবারের অন্য সদস্যরা চিত্কার চেচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মৃতের মুখে রক্তের ছাপ রয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে, ওই ব্যক্তির খুন হয়েছেন নাকি তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, জয়দ্বীপকে খুন করা হয়েছে। কিন্ত, দরজা ভেতর থেকে বন্ধ থাকার ঘটনায় খুনের বিষয়টি ভীষণ রহস্যজনক বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top