News Flash

  • Home
  • দিনের খবর
  • পাটনায় ৮ হাজার লিটার মদ বাজেয়াপ্ত, মামলা রুজু করে তদন্তে পুলিশ
Image

পাটনায় ৮ হাজার লিটার মদ বাজেয়াপ্ত, মামলা রুজু করে তদন্তে পুলিশ

পাটনা, ২০ ডিসেম্বর (হি.স.): নামেই মদ নিষিদ্ধ বিহারে, অথচ কখনও বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে আসছে। কখনও আবার গোডাউন থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে মদ। মঙ্গলবারই বিহারের রাজধানী পাটনার পালিগঞ্জে একটি গোডাউন থেকে ৮০০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বিক্রম থানার ইন্সপেক্টর মহেশ কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে আমরা একটি গাড়ি থামাই, সেই গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, মোরিওয়ান গ্রামের একটি গোডাউন থেকে সেই মদ নেওয়া হয়েছিল।
পুলিশ ইন্সপেক্টর মহেশ কুমার আরও জানিয়েছেন, ওই গোডাউনে অভিযান চালিয়ে ৮ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ কুমার শর্মা নামে একজনের নামে রয়েছে ওই গোডাউন, বর্তমানে সেটি সুদু যাদব নামে একজন লিজে নিয়েছে। মদ উদ্ধারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top