News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের আলওয়ারে শুরু ভারত জোড়ো যাত্রা, অংশ নিলেন অশোক গেহলট ও চান্নি-সহ অনেকেই
Image

রাজস্থানের আলওয়ারে শুরু ভারত জোড়ো যাত্রা, অংশ নিলেন অশোক গেহলট ও চান্নি-সহ অনেকেই

আলওয়ার, ২০ ডিসেম্বর (হি.স.): কংগ্রসের নিজেদের গড় রাজস্থানের আলওয়ারে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। মঙ্গলবার সকালে রাজস্থানের আলওয়ারের বুর্জা গ্রাম থেকে শুরু হয় পদযাত্রা। রাহুল গান্ধী ও অন্যান্যদের সঙ্গে পদযাত্রায় যোগ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। রাস্তার দু’ধারে সদস্য-সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

ভারত জোড়ো যাত্রার ইতিমধ্যেই ১০০ দিন সম্পন্ন হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা এখন রাজস্থানে চলছে, কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে তো উৎসাহ রয়েছেই, সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এদিনও রাস্তার দু’ধারে সাধারণ মানুষের দিকে হাত নাড়তে নাড়তে পদযাত্রায় হাঁটতে থাকেন রাহুল গান্ধী।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top