News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা সংসদের নিয়ম তোয়াক্কা করছেন না : পীযূষ গোয়েল
Image

কংগ্রেসের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা সংসদের নিয়ম তোয়াক্কা করছেন না : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংসদে লাগাতার অচলাবস্থা বজায় রাখার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেছেন, কংগ্রেসের হতাশা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাঁরা সংসদের নিয়ম/বিধির তোয়াক্কা করছেন না। পীযূষের কথায়, রাজ্যসভায় আজ আমরা বিরোধী দলগুলির হতাশা প্রত্যক্ষ করেছি। তাঁদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, যে তাঁরা সংসদের কার্যক্রমে কোনও নিয়ম/বিধিতে বিশ্বাস রাখছেন না।

কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে পীযূষ গোয়েল আরও বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই রাজ্যসভায় একটি বিশদ বিবৃতি দিয়েছেন, আমরা আশা করেছিলাম বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস আমাদের সেনাবাহিনী, সীমান্তে কর্তব্যরত জওয়ানদের এবং দেশের প্রতি নিজেদের অঙ্গীকারকে সম্মান করবেন। রাহুল গান্ধী সেনাবাহিনীকে নিয়ে লাগাতার মন্তব্য করছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, দেশের সর্বোত্তম স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংসদের কার্যকারিতা সমুন্নত রাখতে, বিরোধীদের উচিত সংসদে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া।

প্রসঙ্গত, সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে সংসদে আলোচনার দাবিতে সোমবার রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন কংগ্রেস-সহ বিরোধীরা। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায়, সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘চিন আমাদের এলাকা দখল করে নিচ্ছে। আমরা যদি এখানে এটা নিয়ে আলোচনা না করি, তাহলে আর কোথায় করব?”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top