News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতায় শীতের প্রভাব অব্যাহত, ঠান্ডায় কাঁপছে জেলাগুলি
Image

কলকাতায় শীতের প্রভাব অব্যাহত, ঠান্ডায় কাঁপছে জেলাগুলি

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): পৌষের শুরু থেকে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে রাজ্যে। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। কলকাতার সর্বনিমম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

ডিসেম্বরের মাঝামাঝিতে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে রাজ্যে। শনিবার কলকাতায় ছিল মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ও সর্বনিমম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। ছুটির দিনে জাঁকিয়ে শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমীরা। আর আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে বলেও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। একাধিক জেলায় ১০ ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের এই প্রভাব চলবে বলে জানানো হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top