News Flash

Image

ভবানীপুর সুইমিং ক্লাবে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): শনিবার রাতে ভবানীপুরের সুইমিং ক্লাবে আচমকা আগুন লাগে। বিধ্বংসী আগুনে এলাকায় তীব্র চাঞ্চল্যেক সৃষ্টি হয়। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ভবানীপুরের সুইমিং ক্লাবে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে দমকলের ছয়টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। কিন্তু, এই আগুন বাড়তেই থাকে। এরপরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং আগুন নেভানোর কাজে লাগে। কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। উপরের টিনের ছাউনিও খুলে ফেলা হয় যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই টেকনিকে কাজ হয় এবং অনেকটাই নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু, ঠিক কী কারণে এই আগুন লাগল তা স্পষ্ট নয়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top