News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমাদের পারমাণবিক অস্ত্র চুপ করে থাকার জন্য নয়: ভারতকে হুমকি পাকিস্তানের নেত্রীর
Image

আমাদের পারমাণবিক অস্ত্র চুপ করে থাকার জন্য নয়: ভারতকে হুমকি পাকিস্তানের নেত্রীর

আমাদের পারমাণবিক অস্ত্র চুপ করে থাকার জন্য নয়: ভারতকে হুমকি পাকিস্তানের নেত্রীর
ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে “আপত্তিকর মন্তব্যের” জন্য পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির নিন্দা করার একদিন পর পাকিস্তান পিপলস পার্টির নেত্রী শাজিয়া মারি নয়াদিল্লিকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে। আমাদের পারমাণবিক অবস্থানের অর্থ নীরব থাকা নয়। প্রয়োজনে আমরা পিছিয়ে যাব না।” তিনি বিলাওয়াল ভুট্টোর সমর্থনে সাংবাদিক সম্মেলন করে ভারতের বিরুদ্ধে এই মন্তব্য করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রসংধের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুজরাটের কসাই’ বলে আক্রমণ করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। এহেন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এই সমলোচনার একদিনের মাথায় পাকিস্তান পিপলস পার্টির নেত্রী পালটা পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসলেন ভারতকে।
শাজিয়া ভারতকে হুমকি দিয়ে বলেন, মোদী সরকার যুদ্ধ করলে জবাব পাবেন। পাকিস্তানকে যে পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে তা চুপ থাকার জন্য দেওয়া হয়নি। জবাব দিতে জানে পাকিস্তানও। তিনি বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ করতে থাকলে, পাকিস্তান চুপচাপ শুনবে না, এমনটা হবে না।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top