News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে শুভেন্দু অধিকারীর গড়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
Image

দু’দিনের সফরে শুভেন্দু অধিকারীর গড়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

কাঁথি, ১৭ ডিসেম্বর (হি. স.) : দু’দিনের সফরে পূর্ব মেদিনীপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার জন্য জেলায় এসেছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী। শনিবার দুপুর ১টা নাগাদ কাঁথি এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, এদিন পূর্ব মেদিনীপুর এসে পৌঁছলেন স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মহাতো। বিজেপির বিভিন্ন শাখা সংগঠন ও বিজেপির কর্মকর্তাদের নিয়ে এই দু’দিনে একাধিক বৈঠক করবেন তিনি। রবিবার ঘুরে দেখবেন কাঁথির বিভিন্ন এলাকা। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তিনি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় সরকারের শিশু ও নারী কল্যাণ দফরের মন্ত্রী স্মৃতি ইরানি।

এদিন সন্ধ্যায় কাঁথির নাচিন্দা মন্দিরে যাবেন পুজো দেবেন তিনি। এরপর আগামিকাল দুপুরে মধ্যাহ্নভোজ করবেন কাঁথি শহরের তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মানুষজনের বাড়িতে বলেই বিজেপি সূত্র বলছে। দিল্লি থেকে কলকাতা হয়ে সোজা তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথি হোটেলে এসে ওঠেন। বিশ্রামের পর হোটেলেই জেলা সভাপতি সুদাম পণ্ডিত, সহ সভাপতি অসীম মিশ্র, দুই সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী ,তাপস দোলাই ,জয়ী বিধায়করা সহ আরো বিশিষ্ট নেতৃত্বের সাথে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

Releated Posts

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কেরলে তদন্তের পরিধি বাড়াচ্ছে সতীশন সরকার, নজরে বিজয়ন জমানার একের পর এক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের নতুন ভি.ডি. সতীশন সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারের আমলের বিভিন্ন সিদ্ধান্ত ও…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পবিত্র জন্মাষ্টমী সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুক: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগোল ভারত, ইসরো-র ইওএস-০৫ উৎক্ষেপণে কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভূসমকালীন কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top