News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় ডিসেম্বরেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আসতে শুরু হবে
Image

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় ডিসেম্বরেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আসতে শুরু হবে

আগরতলা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের অন্তিম সপ্তাহেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ত্রিপুরায় আসতে শুরু করবে। তাঁদের মোতায়েনে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেছেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন বিষয়ে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে, আইএএস রাজ্য সচিবালয়ে একটি প্রাথমিক বৈঠক করেছেন। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার জি এস রাও, আইপিএস(আইজিপি), আইজি(সিআরপিএফ), পরিবহণ দপ্তরের সচিব, খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক।

মুখ্য নির্বাচনী আধিকারিক আশা ব্যক্ত করেছেন, কেন্দ্ৰীয় আধাসামরিক বাহিনীর প্রথম ধাপ এই বছরের শেষ সপ্তাহের মধ্যে রেল পথে ত্রিপুরায় এসে পৌঁছাবে। তাঁদের আগমনের জন্য রেল স্টেশনকে প্রস্তুত রাখতে রেলের আধিকারিকদের অবহিত করা হয়েছে। পরিবহণ, আবাসন ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করতে জেলাশাসকদের অবহিত করা হয়েছে।

কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের চলাচলের জন্য পরিবহণ দপ্তর জেলাশাসকদের সহায়তা করবেন। খাদ্য, জন সংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর আধাসামরিক বাহিনীর জন্য এলপিজি সিলিন্ডার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেবে।স্বাস্থ্য দপ্তরের তত্বাবধানে সমস্ত হাসপাতাল ও প্রাইমারি হেলথ সেন্টার নির্বাচনী দায়িত্ব পালনে আগত সমস্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার জন্য সকল জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, আসন্ন নির্বাচনকে সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার লক্ষ্যেই ওই নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top