News Flash

  • Home
  • প্রধান খবর
  • মৃত্যু অথবা বড়সড় আঘাতের ঘটনা ঘটেনি; সামলে নিয়েছে সেনা, তাওয়াং নিয়ে রাজনাথের ব্যাখ্যা
Image

মৃত্যু অথবা বড়সড় আঘাতের ঘটনা ঘটেনি; সামলে নিয়েছে সেনা, তাওয়াং নিয়ে রাজনাথের ব্যাখ্যা

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের উভয়কক্ষে বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারতীয় সেনা সময়ে হস্তক্ষেপ করেছিল বলেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। চিনের পিপল লিবারেশন আর্মির জওয়ানরা পিছু হঠতে বাধ্য হন।’’ এর পরেই রাজনাথ বলেন, ‘‘ … তা ছাড়া, অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীর কারও মৃত্যু হয়নি। কেউ বড় ধরনের আঘাতও পাননি। আমরা জানি এটুকু সমস্যা সামলে নেওয়ার ক্ষমতা আছে ভারতীয় সেনার।’’

এদিকে, রাজনাথের এই বক্তব্যের পরই গন্ডগোল শুরু হয় লোকসভায়। স্পিকার ওম বিড়লাকে বলতে শোনা যায়, ‘‘সেনা বাহিনীর প্রতি সমর্থন জানানোর জন্য সাংসদরা দয়া করে একজোট হোন।’’ কিন্তু তার পরও গন্ডগোল জারি থাকে। বিরোধী সাংসদরা এক যোগে ওয়াকআউট করেন সংসদের নিম্নকক্ষের অধিবেশন থেকে। সংঘর্ষের বিষয়ে এদিন রাজ্যসভাতেও বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top