News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে বিমান বন্দর চালু নিয়ে রাজ্যসভায় সোচ্চার সাংসদ বিপ্লব কুমার দেব
Image

কৈলাসহরে বিমান বন্দর চালু নিয়ে রাজ্যসভায় সোচ্চার সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১২ ডিসেম্বর (হি. স.) : কৈলাসহরে বিমান বন্দর চালুর কাজ দ্রুত বাস্তবায়নে রাজ্যসভার অধিবেশনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সংসদের শীতকালীন অধিবেশনে সোমবার এই দাবি উত্থাপণ করেন তিনি। কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী আশ্বস্ত করেছেন, এ-বিষয়ে বিপ্লব বাবুর সাথে অধিবেশন শেষে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব কুমার দেব কৈলাসহর বিমানবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত জমির ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন। বিমান বন্দরটি চালু হলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল বিশেষভাবে উপকৃত হবে। নয়াদিল্লি সূত্রে খবর, অধিবেশনের মাঝেই ওই কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কাজ শুরু করার বিষয়ে বিপ্লব কুমার দেবকে তিনি আশ্বস্ত করেছেন।উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও বিগত দিনে আন্তরিকতার অভাবে বিমানবন্দরটি সূচনা করা সম্ভব হয়নি। কিন্তু বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করার পর পরই, বিমানবন্দরটি নব কলেবরে চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। ত্রিপুরা সরকার বিমান বন্দরের জন্য জমির বন্দোবস্ত সহ সমস্ত রকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা সরকার। 

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top