News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে নেশা সামগ্রী সহ হাতেনাতে আটক যুব মোর্চার নেতা
Image

বিশালগড়ে নেশা সামগ্রী সহ হাতেনাতে আটক যুব মোর্চার নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ অফিসটিলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কর্মীর দোকানে পুলিশের হানা৷ ব্রাউন সুগারের দুটি কন্টেইনার সমেত আটক বিশালগড় বিজেপি মন্ডলের অরবিন্দ নগর ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ইনচার্জ৷ জানা যায় রাজ্যে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কর্মী সুমন চক্রবর্তী অফিসটিলা বাজারে কাপড়ের দোকানের আড়ালে বর্তমান রাজ্যের যুব সমাজকে ধবংস করে ফেলছে৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী সুমন চক্রবর্তী প্রত্যেকদিন তার দোকানের পাশে থাকা বিশালগড় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছাত্রছাত্রীকে ব্রাউন সুগার বিক্রি করে নেশায় আসক্ত করে তুলছে বলে অভিযোগ৷ অবশেষে এলাকাবাসীর অভিযোগ মূলে রবিবার রাতে সুমন চক্রবর্তীর দোকানে হানা দেয় বিশালগড় থানার সেকেন্ড ওসি সুমন উল্লাকাজি, সাব ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী৷ সুমন চক্রবর্তীর দোকানে হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দেখে  দোকান থেকে পালিয়ে যাওয়ার  চেষ্টা করে সে৷ কিন্তু সিআরপিএফ জওয়ানরা হাতে আটক হয় বিশালগড় বিজেপি  মন্ডলের অন্তর্গত অরবিন্দনগরের ভারতীয় জনতা যুব মোর্চার ইনচার্জ রাকেশ দেবনাথ৷ রবিবার রাতে তাকে ব্রাউন সুগার সমেত পুলিশ আটক করে বিশালগড় থানায় নিয়ে আসেন৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top