News Flash

  • Home
  • প্রধান খবর
  • টাকি বয়েজ স্কুলের সামনে দুর্ঘটনা, শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই
Image

টাকি বয়েজ স্কুলের সামনে দুর্ঘটনা, শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন দু’জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার শিয়ালদহে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারে বাইক ও একাধিক গাড়িকে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক বাইক আরোহী-সহ দু’জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে টাকি বয়েজ় স্কুলের সামনের রাজপথে।

সেই সময় স্কুলে চলছিল টেট পরীক্ষা। তবে দুর্ঘটনার জেরে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। আটক করা হয় নিয়ন্ত্রণ হারানো গাড়িটি। চালক কি যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারান, না কি তিনি মত্ত অবস্থায় ছিলেন, খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top