News Flash

  • Home
  • দেশ
  • ক্ষমতা দখলের ২৪ ঘণ্টা পরও হিমাচল প্রদেশে দলনেতা নির্বাচনে ব্যর্থ কংগ্রেস
Image

ক্ষমতা দখলের ২৪ ঘণ্টা পরও হিমাচল প্রদেশে দলনেতা নির্বাচনে ব্যর্থ কংগ্রেস

সিমলা, ৯ ডিসেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশে বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দলনেতা নির্বাচন করতে পারলা কংগ্রেস । শুক্রবার সন্ধ্যাতেও সিমলায় দলের কার্যালয়ের সামনে এসে জড়ো হন প্রতিভা সিংয়ের সমর্থকরা। তাঁরা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। যাকে কেন্দ্র করে চাপে পড়ে যান দিল্লির নিয়োজিত পর্যবেক্ষকরা। প্রথমে ঠিক ছিল দুপুরে বসবে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক। পরে তা বদলে হয় বিকেলে। সেখান থেকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও দলনেতা নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি।

এর আগে বিকেলে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে দলের পর্যবেক্ষকদের বৈঠকের আগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ওবেরয় সিসিল হোটেলের সামনে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংয়ের অনুগামীরা ‘রানিসাহেবা’ জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি ছিল, নেতৃত্বকে প্রতিভা সিংকেই মুখ্যমন্ত্রী হিসেবে বাছাই করতে হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং অন্যতম পর্যবেক্ষক ভূপেশ বাঘেল অবশ্য জানিয়ে দেন, হাইকমান্ডের সিদ্ধান্তই চৃড়ান্ত। হিমাচলের ৬ বারের মুখ্যমন্ত্রী তথা প্রয়াত রাজা বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভার অনুগামীরা বাঘেলের গাড়ি আটকেও বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানান।

তাঁরা স্লোগান তোলেন, ‘হামারা সিএম ক্যায়সা হো, রানি সাহিবা জ্যায়সে হো’। এ প্রসঙ্গে প্রতিভা-পুত্র বিক্রমাদিত্য সিং বলেন, মায়ের অনুগামীদের শক্তি প্রদর্শনের বিষয়ে তিনি কিছুই জানেন না। সিমলা গ্রামীণ থেকে নির্বাচিত বিধায়ক বিক্রমাদিত্য আরও জানান, বিধায়করাই নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন। মুখ্যমন্ত্রী বাছাই পর্বে দলের অন্দরে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা নিয়েও তিনি আলোচনার ইঙ্গিত দিয়ে চলে যান। বৈঠকে ঢোকার আগেই তিনি হাসিমুখে ভিকট্রি চিহ্ন দেখিয়ে হলে প্রবেশ করেন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top